পদ্মা সেতুর পিলারে ধাক্কা দেয়া ফেরিটি রবিবার রাতে পাটুরিয়া থেকে শিমুলিয়া রুটে আনা হয়

  • মাদারীপুর প্রতিনিধি:
  • মঙ্গলবার, ১০ আগস্ট ২০২১ ০৭:১০:০০
  • কপি লিঙ্ক

বাংলাবাজার থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে আসার সময় পদ্মা সেতুর ১০নং পিলারে ধাক্কা দেয়া রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর রবিবার রাতে পাটুরিয়া রুট থেকে এ রুটে সংযোজন করা হয়। বিআইডব্লিউটিসির একাধিক সুত্র বিষয়টি নিশ্চিত করেছে। 

সোমবার ফেরিটি পারাপার করতে গিয়ে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর পিলারে ধাক্কা দেয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক নারী সহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। এছাড়াও ফেরিতে থাকা একটি ট্রাক ছিটকে অপর আরেকটি প্রাইভেটকারের উপর পরলে গাড়িটি ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যায় ফেরিটি বাংলাবাজারঘাট থেকে শিমুলিয়াঘাটের অভিমুখে আসছিলো। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে সেতু অতিক্রম করার সময় ১০নং পিলারে ধাক্কা লাগে। এ সময় ফেরিতে থাকা এক নারীসহ অন্তত ১০ জন যাত্রী আহত হন।

বিআইডব্লিউটিসি শিমুলিয়াঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ফয়সাল এ তথ্য নিশ্চিত করে জানান, বাংলাবাজার থেকে শিমুলিয়া আসার পথে ফেরিটি পিলারে ধাক্কা লাগে। ফেরিতে থাকা একটি ট্রাক অপর আরেকটি প্রাইভেটকারের উপর পরলে প্রাইভেটকারটি ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। পরে ফেরিটি শিমুলিয়া ২নং ঘাটে নোঙরের পর ফেরিতে থাকা যাত্রী ও যানবাহন নামানো হয়েছে।

মাওয়া নৌ পুলিশ সূত্রে জানা যায়, পদ্মা সেতুর ১০ নং পিলারের সাথে ধাক্কা লেগে পিলারের দক্ষিণ পশ্চিম কোনে ক্ষতিগ্রস্থ হয়েছে এবং ফেরীর পিছনের অংশের ক্ষতি হয়েছে।

বিআইডব্লিউটিসি বাংলাবাজার ঘাট ম্যানেজার মো. সালাউদ্দিন বলেন, রবিবার রাতে ফেরিটি পাটুরিয়া থেকে এরুটে আসে। সোমবার ট্রীপ দেয়। ফেরিটি বাংলাবাজার ঘাট থেকে ১১টি ট্রাক,১৬টি হালকা যানবাহন নিয়ে ওপার যায়।

বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাটের ম্যানেজার আ. সালাম মুঠোফোনে বলেন, উর্ধ্বতন কত্তৃপক্ষের সিদ্ধান্ত অনুসারে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর রবিবার রাতে শিমুলিয়া রুটে যায়। ফেরি বিভিন্ন রুটে সংযোজন বিয়োজন এটি একটি স্বাভাবিক প্রক্রীয়া।

এদিকে এর আগে গত ২৩ জুলাই পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে রোরো ফেরি শাহজালাল এর ধাক্কা লাগে। এতে ফেরিটির কমপক্ষে ২০ জন যাত্রী আহত হন। ঘটনার পরপরই ফেরির ইনচার্জ ইনল্যান্ড মাস্টার অফিসার আব্দুর রহমানকে বরখাস্ত করা হয়েছিলো।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য