প্রে‌মিকার উপর অ‌ভিমান ক‌রে সালথায় যুব‌কের আত্মহত্যা

  • সালথা (ফ‌রিদপুর) প্র‌তিনি‌ধি:
  • মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১ ০৬:১৯:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুর সালথায় প্রেমিকার উপর অভিমান করে অনিমেষ মন্ডল (২৪) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার সকালে উপজেলার আটঘর ইউ‌নিয়‌নের সাড়ুকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। অনিমেষ, ওই গ্রামের হারান মন্ডলের ছেলে।

জানা যায়, গত ২ বছর ধ‌রে অ‌নি‌মে‌ষের বড় ভা‌বির মামাতো বো‌ন ভাঙ্গা উপ‌জেলার হাজরা হা‌টি গ্রা‌মের ঊষার সা‌থে তার প্রে‌মের সম্পর্ক ছিল। অন্য জায়গায় মে‌য়ে‌টির বি‌য়ে ঠিক হওয়ায় গত তিন চার দিন ধ‌রে মে‌য়ে‌টি কথা বলা বন্ধ ক‌রে দেয়। এ‌তে সে অ‌ভিমান করে আত্মহত্যা করেছে বলে এলাকাবাসী জানিয়েছেন।

নিহতের পরিবার সুত্রে জানা যায়, সোমবার (২৬ জুলাই ) ভোর সা‌ড়ে পাচঁটার দিকে পাট নাড়‌তে গি‌য়ে অ‌নি‌মে‌‌ষের চাচা নাগু মন্ডল বাড়ির পাশে আম গাছে তা‌কে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেয়। তার  চিৎকারে অনিমেষের মা স্বরস্বতী মন্ডল সেখা‌নে গি‌য়ে ছে‌লে‌কে ঝুলন্ত অবস্থায় দেখ‌তে পে‌য়ে কান্না ও চিৎকার কর‌লে আশ-পাশের লোক জন ছুটে আসে। তখন স্থানীয়রা আমগাছ থে‌কে তা‌কে মৃত্যু অবস্থায় নিচে নামায়।

এ ব্যাপারে সালথা থানার অফিসার ইনচার্জ আসিকুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। এ বিষয়ে থানায় একটি জিডি করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য