ফরিদপুরের সদরপুর উপজেলার বন্ধন ফাউন্ডেশনের আয়োজনে ও শেখ মামুনের সহযোগীতায় মহামারি করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার চাল, ডাল, চিনি সেমাই বিতরন করা হয়েছে।
আজ মঙ্গলবার উপজেলার আকোটের চর ইউনিয়নে হানিফের ডাঙ্গী স্কুল মাঠে এ উপহার সমাগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বন্ধন ফাউন্ডেশনের সভাপতি মো. মহাসিন করিব, সাধারণ সম্পাদক দিদার হোসেন।
অন্যান্যদের মাধ্যে উপস্থিত ছিলেন, মো. খলিলুর রহমান, মো. শেখ আদেল, মো. রহমান মোল্যা, চুন্ন মোল্যাসহ বন্ধন ফাউন্ডেশনের সকল সদস্য বৃন্দ।




.jpg)

মন্তব্য