সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নে বেকার যুব মহিলাদের নকশিকাঁথা প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৮ জুলাই) দুপুর ১২ টার সময় যুব উন্নয়ন ও জাইকার সহযোগিতায় সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজাহারুল ইসলাম, জাইকার প্রতিনিধি আব্দুল ওয়ারেছ মাসুদ, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সরোয়ার হোসেন, সলপ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী এহসানুল হাসান সন্টু, স্বেচ্ছাসেবক লীগ নেতা মশিউর রহমান স্বপন, প্রশিক্ষকদ্বয়, সাংবাদিকবৃন্দ এবং প্রশিক্ষনার্থীগণ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
প্রধান অতিথি মাননীয় জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম এমপি এর পক্ষ থেকে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সলপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সলপ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইঞ্জিনিয়ার শওকাত ওসমান।
বেকার যুব মহিলাদের নকশিকাঁথা প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণাথীদের মাঝে যাতায়াত ভাতা প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে সবাইকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন ইঞ্জিনিয়ার শওকত ওসমান।




.jpg)

মন্তব্য