সিরাজগঞ্জে ৫০ অসহায় সেনাবাহিনীর  খাদ্যে সহয়তা

  •  আবির হোসাইন শাহিন জেলা প্রতিনিধি 
  • রবিবার, ১১ জুলাই ২০২১ ০৪:৩০:০০
  • কপি লিঙ্ক

সরকারের ঘোষিত লকডাউনে সিরাজগঞ্জের ৫০ জন দুঃস্থ ও অসহায় পরিবারকে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান হয়েছে। 

রবিবার  (১১ জুলাই)  দুপুরে সিরাজগঞ্জ শহরে   ডাক বাংলো প্রাঙ্গণে  বগুড়া  সেনানিবাসের লেফটেন্যান্ট কর্নেল  সায়েম চৌধুরী  এবং  সেনা সদস্যরা এ  সহায়তা দেন।

বিতরণ  শেষে লেফটেন্যান্ট কর্নেল  সায়েম চৌধুরী জানান,মহামারী  করোনা ভাইরাস মোকাবেলায় সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। এই লকডাউনে গ্রাম থেকে শহরে বাংলাদেশ সেনাবাহিনী  কাজ করছে। অযথা/ অকারণে কেউ যেনো ঘর থেকে বাহির না হন। 
বিত্তবানদের এগিয়ে  আসে অসহায়  মানুষের পাশে থেকে মানবিক সহায়তা  প্রদান  করা আহবান জানান।

বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যােগে-দুঃস্থ ও অসহায় মানুষদেরকে সহয়তা প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান সেনা কর্মকর্তা। 

এ সময়  মেজর মঈনুল আলম সহ অন্যান্য দায়িত্ব প্রাপ্ত সেনা সদস্যরা ও প্রিন্ট এবং ইলেকট্রনিক  মিডিয়ায় সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন। 

খাদ্য  সামগ্রী  মধ্যে  ছিলো ১০ কেজি চাল, ২ কেজি আটা, ২ কেজি ডাল, ১ কেজি চিনি,১ কেজি লবন, ১ লিটার  তৈল। দুঃস্থ ও অসহায় মানুষেরা-এই ফুড প্যাকেজ  পেয়ে খুশি মনে বাড়ি ফিরছেন।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য