নামটি হলে “পাখি” তবে কোনো ব্যক্তি নয়। এটা হলো তালার শফিউল্লাহ খান শফির পালিত এক ষাঁড়ের নাম । পাখিকে ২ বছর ৩ মাস যাবত অনেক যত্ন করে পালন করছেন শফিউল্লাহ খান শফির পরিবার।
তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের শফিউল্লাহ খান শফির ষাঁড় “পাখি” ফ্রিজিয়ান জাতের। এই ষাঁড়টি ওজন স্কেল অনুযায়ী ৮২৫ কেজি। ষাঁড়টি ৫ লক্ষ টাকা বিক্রয় করতে চায় শফি । তবে ইতোমধ্যে গরুটির দাম উঠেছে সাড়ে তিন লক্ষ টাকা।
ষাঁড়ের মালিক শফি উল্লাহ জানান, বিশাল আকারের এই গরুটির পরিচর্যা করা খুবই কঠিন। সারাদিনই প্রায় পাখিকে যত্ন করতে হয়।খাওয়ানো গোসল করানো, চিকিৎসা সহ সব কিছুর লক্ষ্য রাখেত হয়। খাবারের তালিকায় রয়েছে ঘাস, বিচুলি, খৈল, গমের ভূষি ও দেশীয় সব খাবার।তার ছেলে মনিরুজ্জামান খাঁন বাচ্চু পড়াশুনার পাশাপশি গরুটির দেখাশুনা করছেন। তিনি আশাবাদী তার গরুটি সঠিক মুল্যে বিক্রয় হবে’।
সাবেক মেম্বার রফিকুল ইসলাম জানান, প্রতিদিন ষাঁড়টি দেখতে আশপাশের এলাকা থেকে লোকজন ভিড় করছে। ষাঁড়টি স্বাস্থ্য সম্মতভাবে পালন করা হয়েছে।




.jpg)

মন্তব্য