আর্জেন্টিনার পতাকা টানতে গিয়ে ১১ হাজার ভোল্টেজের বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

  • গাইবান্ধা প্রতিনিধি 
  • বুধবার, ০৭ জুলাই ২০২১ ০৮:৩০:০০
  • কপি লিঙ্ক

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বাসার ছাদে আর্জেন্টিনার পতাকা টানতে স্বপন মন্ডল (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (৭ জুলাই) দুপুরে উপজেলার জামালপুর ইউনিয়নের খোর্দ্দ রসুলপুর মোংলা বন্দরে এ ঘটনা ঘটে। মৃত্যু স্বপন মন্ডল খোর্দ্দ রসুলপুর গ্রামের নওশা মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, আর্জেন্টিনার ফুটবল খেলা ভক্ত স্বপন মিয়া। ওই সময় তার বাসার ছাদে উঠে পতাকা টানছিলেন। এ সময় ৩৩ কেভি বৈদ্যুতিক তারে বিদ্যুৎ সকে ছিটকে মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারায়। পরে তাকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে স্বপন মন্ডল মারা যায়।

জামালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুজ্জামান মন্ডল এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এমন ঘটনা খুবই দুঃখজনক।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য