করোনা ভাইরাস প্রতিরোধে ফরিদপুরের সালথায় সাবান, হ্যান্ড-সেনিটাইজার ও মাস্ক বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বার। এ সময় তিনি হ্যান্ড মাইকিং করে সবাইকে সতর্ক থাকার আহব্বান জানান।
আজ মঙ্গলবার সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত উপজেলার আটঘর ও রামকান্তপুর ইউনিয়নসহ বিভিন্ন বাজারে ১ হাজার মাস্ক, ৫শত সাবান ও হ্যান্ড-সেনিটাইজার বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, জেলা যুবলীগের আহব্বায়ক কমিটির সদস্য শওকত হোসেন মুকুল, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক চৌধুরী মাহমুদ আশরাফ টুটু, আওয়ামী লীগ নেতা আবু সালেহ মো. খসবু, মো. শাহজাহান, যুবলীগ নেতা বাকি বিল্লাহ প্রমুখ।
মাস্ক ও সাবান বিতরণ কালে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার বলেন, করোনাভাইরাস প্রতিরোধে দুদিন ধরে উপজেলা বিভিন্ন এলাকায় সাবান, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করছি। পাশাপাশি হ্যান্ড মাইক দিয়ে জনসাধারণকে সচেতন করা হচ্ছে।
খুব শীগ্রই মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও তার রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরীর পক্ষ থেকে অসহায় কর্মহীন দোকানদারদের মাঝে সহায়তা প্রদান করা হবে।




.jpg)

মন্তব্য