লালমনিরহাটে সেনাবাহিনীর মাস্ক বিতরণ

  • মোঃ রেজাউল করিম,লালমনিরহাট:
  • সোমবার, ০৫ জুলাই ২০২১ ১১:২৫:০০
  • কপি লিঙ্ক

সোমবার ৫ জুলাই সেনাবাহিনীর রংপুর ডিভিশন এর আয়োজনে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার ১ হাজার মাস্ক বিতরণ ও জনসচেতনতা করা কার্যক্রম পরিচালিত হয়। এ কার্যক্রম উদ্বোধন করেন মেজর রাজিউর রহমান। 
তিনি বলেন, সেনাবাহিনীর তত্বাবধায়নে লালমনিরহাট জেলার ৫ টি উপজেলায় মাস্ক এবং ত্রাণ সামগ্রী বিতরণও জনসচেতনতামূলক কার্যক্রমও পরিচালিত হবে। 

জেলা ও উপজেলা প্রসাশনের সার্বিক সহায়তায় সেনাবাহিনীর তৎপরতায় যানবাহন চালাচল, দোকান পাঠ ও মানুষের অপ্রয়োজনীয় চলাচল কমে এসেছে। 

এসময় সেনাবাহিনীর সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন


 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য