লকডাউনের বিধিনিষেধ ৭৬৪ টি মামলা:  ৩ লাখ ১৬ হাজার ২০০ টাকা জরিমানা

  • মোঃ রেজাউল করিম,লালমনিরহাট:
  • রবিবার, ০৪ জুলাই ২০২১ ০৮:২৫:০০
  • কপি লিঙ্ক

লালমনিরহাটে চলমান লক ডাউনের বিধিনিষেধ না মানার কারণে গত তিন দিনে জেলার বিভিন্ন স্থানে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি অমান্যের দায়ে ভ্রাম্যমাণ আদালত এর মাধ্যমে ৩ লাখ ১৬ হাজার ২শত টাকা জরিমানা করা হয় ।

প্রথম দিন ১ জুলাই (বৃহস্পতিবার)  জেলার ৫ উপজেলায় ১৫ টি মোবাইল কোর্ট পরিচালনা করে ২শত ৫৭টি মামলা করে ১লাখ ২২হাজার ৪শত ৫০টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ। দ্বিত্বীয় দিন ২ জুলাই (শুক্রবার) ২শত ৭১টি মামলা করে ৯৯হাজার ২শত টাকা জরিমানা আদায় করা হয়। তৃতীয় দিন ৩ জুলাই (শনিবার) ১৫টি মোবাইল কোর্ট পরিচালনা করে ২শত ৩৬টি মামলা করে ৯৪হাজার ৫শত টাকা জরিমানা আদায় করেন ।

জানাগেছে, গত তিন  দিন জেলার ৫টি উপজেলার বিভিন্ন পয়েন্টে ১৫টি করে  মোবাইল কোর্ট দিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। এতে লকডাউনের তিন দিনে জেলার ৫ উপজেলায় ৭৬৪ টি মামলায় ৩ লাখ ১৬ হাজার ২শত টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর এর নির্দেশনায় ঘোষিত লকডাউনে উপজেলাসমূহে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নিজ নিজ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনারগণ (ভূমি) ও  জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনারবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য