সদরপুরে লকডাউন ভঙ্গের কারণে ৯ জন কে অর্থদণ্ড

  • তানভীর তুহিন, সদরপুর:
  • শুক্রবার, ০২ জুলাই ২০২১ ০৯:৫২:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের সদরপুরে আজ শুক্রবার (২ জুলাই) দ্বিতীয় দিনেও চলছে কঠোর লকডাউন। এলাকার বিভিন্ন হাট-বাজার ও সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল অব্যাহত রয়েছে। রাস্তার মোড়ে মোড়ে বসানো হয়েছে পুলিশি চেকপোস্ট। 

স্থানীয় প্রশাসনের তরফ থেকে বিনা কারণে যে কাউকে ঘর হতে বের হওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করার ফলে পুরো এলাকা শুনশান নীরবতা বিরাজ করছে। 

এদিকে অন্য দিনের ন্যায় সদরপুর, বাবুরচর, পিয়াজখালি, হাটকৃষ্ণপুর ও সাড়ে সাত-রশি বাজারের ঔষধের দোকান, কাচা বাজার ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকান খোলা থাকলেও দোকানিরা ক্রেতা শূন্যতায় অলস সময় পার করছেন।

বৈশ্বিক করোনা সংক্রামণের ভয় এবং প্রশাসনের কঠোর নজরদারি এবং অতিবৃষ্টি বর্ষণের ফলে এলাকার হাট-বাজার, রাস্তাঘাট অনেকটা  জনশূন্য হয়ে পড়ছে!

জানা গেছে, সদরপুর উপজেলার বিভিন্ন হাট-বাজারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী মাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) সজল চন্দ্র শীলের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ৯ মামলায় বাংলাদেশ দণ্ডবিধির ১৮৬০ এর ২৬৯ ধারায় ৩  হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী মাজিস্ট্রেট সজল চন্দ্র শীল বলেন, 'দেশের মানুষকে নিরাপদে রাখার জন্যই আমাদের এই অভিযান পরিচালনা করতে হচ্ছে। দেশের এই বিপর্যয় মুহূর্তে সকলের মঙ্গলের জন্য আমাদের এ পদক্ষেপ অব্যাহত থাকবে।'

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য