কাশিমপুর কারাগারের প্রধান ফটকে ইয়াবাসহ কারারক্ষী আটক

  • অনলাইন
  • শুক্রবার, ০২ জুলাই ২০২১ ১১:৫৯:০০
  • কপি লিঙ্ক

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের প্রধান গেটে ১৮৭ পিস ইয়াবাসহ এক কারারক্ষীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জুলাই) রাত সোয়া ৯টার দিকে ইয়াবা নিয়ে কারাগারে প্রবেশের সময় কারা ফটকে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিটি হলেন- ঢাকার ধামরাই থানা বাধানগর এলাকার আব্দুল জলিলের ছেলে শাহিনুল ইসলাম (২৮)। আটক শাহিনুল ইসলাম কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ কারারক্ষী হিসেবে কর্মরত আছেন।

গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আল মমিন জানান, কারাগারের বাহির থেকে আন্ডার ওয়ারের ভেতর লুকিয়ে ইয়াবা ট্যাবলেট নিয়ে কারাগারের ভেতর প্রবেশ করছিল কারারক্ষী শাহিনুল ইসলাম। একপর্যায়ে কারাগারের প্রধান গেটে দায়িত্বরত কারারক্ষীরা তাকে তল্লাশি করে। এসময় তার আন্ডার ওয়ারের ভেতর থেকে ১৮৭ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরে কারা কর্তৃপক্ষ থানায় খবর দিলে রাত সোয়া ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কারারক্ষী শাহিনুল ইসলামকে আটক করে। এ ব্যাপারে কোনাবাড়ী থানায় মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য