হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়া দুই মাদরাসা শিক্ষার্থীকে উদ্ধার করেছে পলিশ। বুধবার দুপুরে ওই দুই শিক্ষার্থীকে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করেছে।
উদ্ধারকৃত ছাত্ররা হলো- বানিয়াচং উপজেলার সুজাতপুর গ্রামের নুরুজ আলীর ছেলে মো. মেহেদী হাসান (১১) ও শায়েস্তাগঞ্জ উপজেলার সাহাব উদ্দিনের ছেলে মো. শিবলু মিয়া (১৩)।
স্থানীয় সূত্রে জানা গেছে, মেহেদী হাসান ও শিবলু মিয়া শায়েস্তাগঞ্জের শ্রীরামপুর হাফিজিয়া মাদরাসার হিফজ বিভাগের ছাত্র। গত ২৪ অক্টোবর বিকেলে তারা কাউকে কিছু না বলে মাদরাসা থেকে বেরিয়ে গিয়ে আর ফেরেনি। পরদিন নিখোঁজ দুই ছাত্রের পরিবারের পক্ষ থেকে শায়েস্তাগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয়।
পুলিশ জানায়, গত ২৪ অক্টোবর দুইটি শিশু মাদরাসা থেকে পালিয়ে ঢাকায় চলে যায়। এরপর সায়েদাবাদ বাস টার্মিনালে একটি সামাজিক সংগঠন তাদেরকে পেয়ে পুলিশকে খবর দেয়। মঙ্গলবার রাতে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ গিয়ে তাদেরকে নিয়ে আসে।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব জানান, আমরা দুই ছাত্রের পরিবারকে ডেকে তাদেরকে হস্তান্তর করেছি।




.jpg)

মন্তব্য