সাবেক স্বাস্থ্যমন্ত্রীর মৃত্যুতে আপত্তিকর স্ট্যাটাস,আওয়ামী লীগ নেতা গ্রেফতার

  • সাতক্ষীরা, প্রতিনিধি
  • বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০ ০১:৪৩:০০
  • কপি লিঙ্ক

সাবেক স্বাস্থ্যমন্ত্রী,আওায়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের মৃত্যু নিয়ে কটূক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় এবার গ্রেফতার হয়েছেন সাতক্ষীরার আওয়ামী লীগ নেতা মন্ময় মনির। বুধবার (২৪ জুন) ভোরে কলারোয়া উপজেলার মুরালিকাটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সাতক্ষীরার কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক, ভোমরা সীমান্ত আদর্শ কলেজের সককারী অধ্যাপক,কলারোয়া উপজেলার মুরালীকাটি গ্রামের ও মৃত আয়েজ উদ্দীনের ছেলে মন্ময় মনির গত ১৩ তারিখ সাবেক স্বাস্থ্যমন্ত্রী মো: নাসিমের মৃত্যুতে ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেন। 

 এ ঘটনায় কলারোয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাগর হোসেন বাদী হয়ে কলারোয়া থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। 

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনির উল গিয়াস বাংলাদেশ জমিনকে বলেন, মামলার পর থেকে মন্ময় মনির পলাতক ছিলেন।গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার ভোরে মন্ময় মনিরকে গ্রেফতার করা হয়। দুপুর তাকে আদালতে পাঠানো হয়েছে।

 


বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য