সাতক্ষীরায় কাপড় ব্যাবসায়ী পবিত্র পাল আর নেই

  • সাতক্ষীরা, প্রতিনিধি
  • মঙ্গলবার, ২৩ জুন ২০২০ ০৩:৪০:০০
  • কপি লিঙ্ক

সাতক্ষীরা জেলার তালা উপ-শহরের প্রথম কাপড়ের ব্যাবসায়ী পবিত্র পাল (৪০) আর নেই । গতকাল(সোমবার) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে হৃদক্রিয়া বন্ধ হয়ে ইহকাল ছেড়ে পরকালে চলে জান। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বাজারে সকল ব্যাবসায়ীদের মাঝে।

জানা যায়, তালা বাজারের প্রথম ও সফল কাপড় ব্যাবসায়ী,বাজারস্ত পাল মার্কেটের সত্বাধীকারী, আওয়ামী লীগ পরিবারের সদস্য পবিত্র পাল (৪০) সোমাবার সন্ধ্যায় নিজ বাড়ি মাগুরা ইউনিয়নের চর-বারুইপাড়া গ্রামে বুকে ব্যাথা অনুভব করলে তাকে উপজেলা হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে স্ত্রী,১ কন্যা ও ছেলে সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে তার মৃত্যুতে আত্নার শান্তি কামনায় তালা বাজার বণিক সমিতি দুপর ২টা হতে বিকাল ৫টা পর্যন্ত সকল দোকানপাট বন্ধ রাখার সিধান্ত নিয়েছেন।


বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য