সাতক্ষীরা জেলার তালা উপজেলার সদর ইউনিয়নের জেয়ালা নলতা গ্রামের আলোচিত শিশু ধর্ষণ মামলায় প্রধান আসামী জেয়ালা নলতা গ্রামের হায়দার সরদারের পুত্র সোহাগ হোসেন(২২) কে পুলিশ গ্রেফতার করায় ভিকটিমের পরিবারকে প্রাণনাশের হুমকি অব্যাহত রেখেছে আসামীর পরিবারে অন্য সদস্যরা।
ঘটনার বিবরণে জানা যায়,উপজেলার জেয়ানলতা গ্রামের আজিজ সরদারের শিশু কন্যা(১৬) কে একা পেয়ে গত ২৯.০৫.২০ রোজ শুক্রবার সময় আনুমানিক ১১টার দিকে লম্পট সোহাগ ঘুমান্ত অবস্থায় তাকে জোর পূর্বক ধর্ষণ করে।
শিশুটির আত্ম চিৎকারে শুনে স্থানীয় এলাকাবাসী হাজির হয়ে সোহাগ কে আটক করে রাখে। পরে লম্পট সোহাগের পিতা মৃত.মতিয়ার সরদারের পুত্র হায়দার সরদার (৫০), হায়দার সরদারের পুত্র আফজাল সরদার (৩০),মৃত মতিয়ার সরদারের কন্যা ফরিদা বেগম (৫৫), হায়দার সরদারের স্ত্রী আসমা বেগম (৪৫) ভিকটিমের বাড়িতে এসে স্থানীয় এলাকাবাসীকে মারধর করিয়া লম্পট সোহাগ কে ছিনিয়ে নিয়ে যায়।
শিশুটির পিতা নিরুপায় হয়ে ৩০.০৫.২০ তারিখ রোজ শনিবার থানায় উপরক্ত ব্যাকিদের নামে নারী ও শিশু নির্যাতন আইন মামলা করেন। মামলাটি রের্কড হওয়ার পরে তালা থানার এসআই প্রীতিশ রায় প্রধান আসামী লম্পট সোহাগ হোসেনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন । এর পর হতে উপরক্ত আসামীদ্বয় ভিকটিমের পরিবারকে প্রাণনাশের হুমকি প্রদান করে আসিতেছে।
মামলার বাদী শিশুটির পিতা আজিজ সরদার জানান, আমার শিশু মেয়েকে ধর্ষণ করায় ও ধর্ষককে ছিনিয়ে নিয়ে যাওয়ার কারনে তালা থানায় মামলা দায়ের করি। লম্পট সোহাগকে পুলিশ গ্রেফতার করার কারনে অন্য আসামীদ্বয়রা আমাকে ও আমার পরিবারকে প্রাণ নাশের হুমকি প্রদান করে আসিতেছে। আমি সহ আমার পরিবার এখন নিরুপায় হয়ে পরেছি।
প্রতিবেশী শেখ হাসেম আলীর পুত্র শেখ শাহিনুর রহমান (২৮), আব্দুল হাকিমের স্ত্রী জোহরা বেগম (৪৫), মফিজুল সরদারের স্ত্রী শারমিন বেগম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উপরক্ত আসামিরা প্রথমে ভিকটিমের মাকে ধর্ষণের হুমকি দিয়েছিল এখন ভিকটিমের পরিবারকে প্রাণ নাশের হুমকি অব্যাহত রেখেছে ।আমরা আসামিদের অবলম্বে গ্রেফতারের দাবি জানাচ্ছি।
এবিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মেহেদি রাসেল বাংলাদেশ জমিন জানান, ভিকটিমের পরিবারের অভিযোগ মোতাবেক নারী ও শিশু নির্যাতন আইন ২০০০ সংশোধনী ২০০৩ এর ৯ (ক) ৪৪৭,৩২৩,৫০৬ ধারায় মামলা রুজু কওে প্রধান আসামী কে গ্রেফতার করা হয়েছে । অন্য আসামীদের গ্রেফতার করার জন্য জোর প্রচেষ্টা অব্যহত আছে। অতিদ্রুত তাদেরকে গ্রেফতার করা হবে।
বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন






মন্তব্য