সাতক্ষীরা জেলায় তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের কাটাখালী গ্রামে এক জন গৃহবধূ করেনা (কোভিড-১৯) ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আশেপাশের ১০টি বাড়ি লকডাউন করা হয়েছে । এই নিয়ে উপজেলায় মোট ৪ জন (১জন সুস্থ) করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
জানা যায়, তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের কাটাখালী গ্রামের আল-আমীন শেখের স্ত্রী আসমা বেগম (২৩) সর্দি,কাশি,জ্বর নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করাতে গেলে। ডা: অনিমেষ কুমার তার করোনা ভাইরাসের লক্ষণ দেখা দেওয়ায় নমুনা সংগ্রহ করে পরীক্ষা করতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাবে পাঠানো হয়। ৮ জুন (সোমাবার) গৃহবধূর রিপোট পজেটিভ আসে।
তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাজিব সরদার জানান, গৃহবধূ আসমার করোনা ভাইরাস পজেটিভ আসায়। স্থানীয় পাটকেলঘাটা থানা প্রশাসনকে লতডাউন করার নির্দেশ দেওয়া হয়েছে ।
খলিষখালী ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান সাংবাদিক মোজাফফর হোসেন জানান, সোমাবার কাটাখালী গ্রামের গৃহবধূ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে তথ্য নিশ্চিত করেছেন । আমার ইউনিয়নে মোট ২ জন (গৃহবধূ) করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় সকলকে আতঙ্কিত না হয়ে, সচেতন হবার আহব্বান করছি।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ(ওসি) ওয়াহিদ মুর্শেদ জানান, খলিষখালী ইউনিয়নে দ্বিতীয় বারের মত করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় থানার কুইক রেসপন্স টিম আশাপাশের ১০টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে ।
বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন






মন্তব্য