ফরিদপুরে আরও চারজনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ফরিদপুর মেডিকেল কলেজে স্থাপিত করোনা শনাক্তকরণ ল্যাব সূত্রে বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য জানা গেছে। এ নিয়ে ফরিদপুর জেলায় এ পর্যন্ত ৪৭ জন করোনা রোগী শনাক্ত হলো।
বৃহস্পতিবার যে চারজনের করোনা শনাক্ত হয়েছে তার মধ্যে একজন নারী ও তিনজন পুরুষ। শনাক্ত চারজনের মধ্যে দুইজনের বাড়ি সদরপুর উপজেলার সদর ইউনিয়নে। এদের একজনের বয়স ৪২ অপরজনের বয়স ৬০।
এছাড়া বোয়ালমারীর চতুল ইউনিয়নের ৭০ বছর বয়সী এক বৃদ্ধ এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সেবিকা ২৫ বছর বয়সী এক তরুণী করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান বলেন, ফরিদপুর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষায় পজিটিভ শনাক্ত হয়েছে এরকম আরও চারজন রয়েছে। আক্রান্তদের বাড়ীগুলো লকডাউন করা হয়েছে।
বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন




.jpg)

মন্তব্য