"বশেমুরবিপ্রবি কর্মকর্তার করোনা শনাক্ত"

  • আশরাফুল আলম, বশেমুরবিপ্রবি প্রতিনিধি:
  • শনিবার, ৩০ মে ২০২০ ০৩:১৪:০০
  • কপি লিঙ্ক

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(বশেমুরবিপ্রবি)পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের একজন কর্মকর্তা নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বিষয়টি উক্ত কর্মকর্তা নিজে নিশ্চিত করে বলেন," ঈদের দিন থেকেই আমার জ্বর জ্বর অনুভব হচ্ছিলো এবং জ্বর না কমায় করোনা পরীক্ষা করাই।পরবর্তীতে গতকাল রাতে জানতে পারি ফলাফল পজেটিভ এসেছে।"

ভাইরাসটিতে কিভাবে আক্রান্ত হয়েছেন— সে বিষয়ে নিশ্চিত নন জানিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় ছুটির পর বাসা থেকে প্রয়োজন ছাড়া বাহিরে বের হতাম না। গত বৃহস্পতিবার (২৮ মে ) গোপালগঞ্জ থেকে আমার নিজ বাড়িতে আসি এবং ঈদের দিন এলাকার একটি মসজিদে নামাজ আদায় করি। পরবর্তীতে রাত থেকেই জ্বর অনুভব করি।

বর্তমানে উক্ত কর্মকর্তা নিজ বাড়িতেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করছেন।

এদিকে, আক্রান্ত কর্মকর্তার যেকোনো প্রয়োজনে কর্মকর্তা সমিতি তার পাশে থাকবে এবং প্রয়োজনীয় সহযোগিতা করবে বলে জানিয়েছেন বশেমুরবিপ্রবির কর্মকর্তা সমিতির সভাপতি মো. নজরুল ইসলাম হিরা। এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকেও প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের কথা জানিয়েছেন বশেমুরবিপ্রবির রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. নূরউদ্দিন আহমেদ।

প্রসঙ্গত, এর আগে বশেমুরবিপ্রবির একজন প্রশাসনিক কর্মকর্তা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করছেন এবং পূর্বের তুলনায় কিছুটা সুস্থ রয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য