"পবিত্র ঈদ উপহার নিয়ে অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ালেন বশেমুরবিপ্রবিসাস"

  • আশরাফুল আলম, বশেমুরবিপ্রবি:
  • সোমবার, ২৫ মে ২০২০ ১১:২০:০০
  • কপি লিঙ্ক

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর যথারীতি পবিত্র ঈদুল ফিতর সমাগত। রমজানের শেষে এই ঈদ আসে আনন্দের বার্তা নিয়ে; সারা বিশ্বের মুসলমান এটি পালন করেন একটি খুশির উৎসব হিসেবে। কিন্তু এ বছর যখন এই উৎসব এসেছে, তখন সারা পৃথিবীই কোভিড–১৯ মহামারি মোকাবিলায় হিমশিম খাচ্ছে। 

বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চল মিলে এই মহামারিতে এ পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ২৬ হাজার মানুষ; বাংলাদেশে মৃতের সংখ্যাও ৪০০ পেরিয়েছে। 

উপরন্তু এই দুর্যোগের মধ্যেই আম্পান নামের এক শক্তিশালী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ২১ জন মানুষের মৃত্যুসহ দেশের দক্ষিণাঞ্চলের ১৯টি জেলা বিপর্যস্ত। এমন পরিস্থিতিতে দেশের অর্থনীতি পড়েছে ব্যপক ক্ষতির সম্মুখীনে দেশের সাধারণ মানুষ সহ বিশ্ববিদ্যালয় পড়ুয়া অনেক শিক্ষার্থীও মানবেতর জীবন অতিবাহিত করছেন।

এমন সময় গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  অস্বচ্ছল সাধারণ শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়িয়েছে বিশ্ববিদ্যালয়টির সাংবাদিক সংগঠন বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতি(বশেমুরবিপ্রবিসাস)।

করোনা এবং সাম্প্রতিক ঘূর্নিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ ও অস্বচ্ছল আইন,অর্থনীতি,রাষ্ট্রবিজ্ঞান  আন্তর্জাতিক সর্ম্পক,ফাইন্যান্স এন্ড ব্যাংকিং,ফিশারিজ এন্ড মেরিন বায়োসাইন্স,লাইস্টক সাইন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের কিছু শিক্ষার্থীদের মাঝে ঈদের উপহার স্বরূপ আর্থিক অর্থ প্রদান করেছে সাংবাদিক সমিতির সদস্যবৃন্দ। 

এ বিষয়ে সমিতির সভাপতি শামস্ জেবিন বলেন, বিশ্ববিদ্যালয়ের একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমাদের দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের ক্ষতিগ্রস্ত ও অস্বচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, দেশের এই সংকটপন্ন সময়ে আমরা আমাদের নিজেদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে। ভবিষ্যতেও আমরা শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় তাদের পাশে থাকার চেষ্টা করব।

এ প্রসঙ্গে সমিতির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বলেন, আমারা সব সময় লক্ষ্য রাখি আমাদের বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষার্থী সমস্যায় জর্জরিত কিনা, তারই ধারাবাহিকতায় আমাদের এই ছোট প্রয়াস। ভবিষ্যতে আমরা সাধারণ শিক্ষার্থীদের যেকোন সমস্যায় তাদের পাশে আছি|

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য