আফগানদের কাছে হেরে যা বললেন তাওহিদ হৃদয়

  • ক্রীড়া প্রতিবেদক
  • বৃহস্পতিবার, ০৬ জুলাই ২০২৩ ০১:০৭:০০
  • কপি লিঙ্ক

তাওহিদ হৃদয় ভাঙনের মধ্যেও চেষ্টা করেছিলেন। তবে শেষ রক্ষা হয়নি। বৃষ্টি আর বাজে ব্যাটিং দুই মিলিয়ে আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের ভরাডুবি হয়েছে।

ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে হৃদয় উইকেটের আচরণের কথাই তুললেন। সাথে তিনি কৃতিত্ব দিলেন আফগান বোলারদের।

হৃদয় বলেছেন, ‘অবশ্যই আমরা এখান থেকে খুব ভালোভাবে ফিরে আসব। আমি মনে করি, আমরা যে ছোটখাটো ভুলগুলো করেছি, সেগুলো কমাতে পারলে এখান থেকে ঘুরে দাঁড়িয়েও সিরিজ জেতা সম্ভব। আজকে আমাদের সেরাটা দিতে পারিনি। দু-তিনজন অবদান রাখলেই এখান থেকে ফিরে আসব।’

তার মতে, ‘এর আগেও তো ওদের বোলিংয়ের বিপক্ষে খেলেছি। তখন কেউ না কেউ খেলে দিয়েছিল। শেষ সিরিজে যেমন মিরাজ ভাই এবং আফিফ খেলেছিল। আমাদের আজও মনে হচ্ছিল কেউ না কেউ খেলে দেবে। লোয়ার অর্ডার থেকে একটা ভালো জুটি হবে। সেটা আজ হয়নি।’

হৃদয় আরো বলেছেন, ‘এখানে সবাই পরিণত। জাতীয় দলে অনেকেই অনেক দিন ধরে সার্ভিস দিচ্ছে। সবাই অনেক অভিজ্ঞ। সবাইকে ব্যক্তিগতভাবে এখান থেকে বেরিয়ে আসবে। আমরা ড্রেসিংরুমে কথা বলি, সবাই সবাইকে সমর্থন দিই। আমাদের বিশ্বাস, এই জায়গা থেকে ফিরে আসব।’

উইকেটের প্রসঙ্গে তিনি বলেছেন, ‘উইকেট কঠিন ছিল না। কিন্তু শুরুর দিকে বল নিচু হয়ে আসায় সমস্যা হচ্ছিল। বাউন্স দুই রকম ছিল। আমরা যদি আরও ভালো করতাম, তাহলে খেলার চিত্রটা ভিন্ন হতে পারত। সব মিলিয়ে আমাদের ব্যাটিং ভালো হয়নি।’

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য