টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে মাশরাফি বিন মুর্তজাকে বহুদিন পর বল হাতে দেখা গিয়েছিল। তাসকিন আহমেদ বিশ্বকাপের আগে স্লোয়ার নিয়ে কাজ করতে চেয়েছিলেন সাবেক অধিনায়কের সঙ্গে। এরপর আজ আবার মিরপুরে অনুশীলনে নামলেন মাশরাফি। আর দুই সপ্তাহ পরই বিপিএল। ‘এ’ ক্যাটাগরিতে থাকা মাশরাফি এবার খেলছেন ঢাকা দলে। মাহমুদউল্লাহ ও তামিমের সঙ্গে ঢাকায় শিরোপা ফিরিয়ে আনার লড়াইয়ে নামার আগে একাডেমি মাঠে নিজেকে প্রস্তুত করছেন মাশরাফি।




.jpg)

মন্তব্য