গঠনতন্ত্র ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদল নেতা সোহেল মুন্সি বহিষ্কার

  • নুরুল ইসলাম, ফরিদপুর প্রতিনিধি ‌:
  • সোমবার, ২৩ মার্চ ২০২৬ ১১:০৩:০০
  • কপি লিঙ্ক

সংগঠনের গঠনতন্ত্র, নীতিমালা ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সোহেল মুন্সি-কে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ফরিদপুর জেলা শাখার কোতোয়ালি থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক পদ থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়েছে।

সোমবার  ফরিদপুর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক শেখ এনামুল করিম (রেজা) সহ-সভাপতি  স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সোহেল মুন্সির বিরুদ্ধে সংগঠনের আদর্শ, ঐক্য ও ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়—এমন কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট ও প্রমাণিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি বিবেচনায় নিয়ে ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন (অনু) এবং সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস-এর সিদ্ধান্ত অনুযায়ী তাকে তাৎক্ষণিকভাবে পদ থেকে বহিষ্কার করা হয়।

এতে আরও বলা হয়, বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর থেকে তার কোনো বক্তব্য, কার্যক্রম বা পরিচয়ের দায়ভার ফরিদপুর জেলা ছাত্রদল বহন করবে না।সংগঠনের স্বার্থে এ সিদ্ধান্ত গ্রহণ ও প্রকাশ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য