ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, আমি জনগণের উন্নয়ন ও মূল্যায়ণের রাজনীতি করি তাই ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসনের জনগণ আমার পাশে থাকে। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় আছে বলে আমি জনগণের সেবা করতে পারছি। আগামী নির্বাচনে শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় এনে স্মার্ট বাংলাদেশ গড়ব। জনগণের আর্শিবাদই আমার রাজনীতির পুজি মূল লক্ষ্য। হেভিওয়েট নেতারা দেখে যান নিক্সনের সমর্থনে কত জনগণ। এখানকার অনেক হেভিওয়েট নেতারা বিগত দিনে এমপি মন্ত্রী হয়েছেন। দুর্যোগের সময় জনগণের পাশে থাকে না, জনগণের উন্নয়ন ও মূল্যায়ন করে না তাই জনগণও তাদের পাশে নাই।
সোমবার বিকেলে সদরপুর উপজেলার ঢেউখালী উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক সংসদ সদস্য, ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক এ্যাডভোকেট মোশাররফ হোসেনের পুত্র কেন্দ্রীয় যুবলীগের নেতা এ্যাডভোকেট শায়েদীদ গামাল লিপুর নিক্সন চৌধুরীর সর্মথনে যোগদান ও বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় শায়েদীদ গামাল লিপু ফুলের নৌকা উপহার দিয়ে নিক্সন চৌধুরীর সমর্থনে একাত্বতা ঘোষণা করেন।
এ্যাডভোকেট শায়েদীদ গামাল লিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহাদাদ হোসেন, সদরপুর উপজেলার চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান এস.এম. হাবিবুর রহমান, চরভদ্রাসন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. কাউসার, ফরিদপুর জেলা পরিষদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য কহিনুর বেগম, ফরিদপুর জেলা পরিষদের সদস্য একলাছ আলী ফকির, সদরপুর ইউনিয়নের চেয়াম্যান কাজী জাফরসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান ও নিক্সন সমর্থিত বিভিন্ন নেতাকর্মীরা।
বিকেল ৩টায় যোগদান সভার আয়োজন করা হলেও দুপুর ২টায় জনগণে মাঠ কানায় কানায় ভরে যায় এতে বিভিন্ন রাস্তাঘাটে জনগণ অবস্থান করলে বিশাল যানযটের সৃষ্টি হয়।






মন্তব্য