ফরিদপুরে তারেক রহমানের শাস্তির দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

  • তানভীর তুহিন, (স্টাফ রিপোর্টার) :
  • সোমবার, ০৮ ফেব্রুয়ারী ২০২১ ০৭:০৭:০০
  • কপি লিঙ্ক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি কটুক্তিকারী বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ফরিদপুর জেলা ছাত্রলীগ। 

আজ দুপুরে ফরিদপুর প্রেসক্লাব চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান,  সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক আসিফ বিন অর্ক, সহ-সভাপতি ইমামুল মিয়া আজম, জাহিদ হাসান বাপ্পা, রাজু আহমেদ, যুগ্ন-সাধারণ সম্পাদক সিয়াম সামিউল, আতিক আহমেদ সেতু, কোতোয়ালি থানা ছাত্রলীগ সভাপতি আশিকুর রহমান বিপ্লবসহ অন্যান্ন নেতৃবৃন্দ। 

বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন দেশকে একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে যাচ্ছেন তখন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান বিদেশে বসে স্বাধীনতা বিরোধী শক্তি জামায়াতকে সাথে নিয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছেন৷ যার পরিণতি ভালো হবে না৷ বঙ্গবন্ধুর নামে কটুক্তিকারী তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা৷ 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য