জাতীয় সংসদের শূন্য হওয়া পাঁচটি আসনের উপনির্বাচনে কারা নৌকার টিকিট পাচ্ছেন, তা আজ বিকেলে জানা যাব।
আজ (৩০ আগস্ট) বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় চূড়ান্ত প্রার্থী বাছাইয়ের কথা রয়েছে।
দলের শীর্ষ পর্যায়ের নেতারা জানান, সৎ, গ্রহণযোগ্য ও ক্লিন ইমেজের প্রার্থীরা এগিয়ে থাকবেন।
শুন্য হওয়া আসনগুলোর মধ্যে আছে- সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সিরাজগঞ্জ-১, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের মৃত্যুতে ঢাকা-১৮ আসন। এছাড়া হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে ঢাকা-৫ আসনসহ পাবনা-৪ ও নওগাঁ-৬ আসনের সংসদ সদস্যের মৃত্যুতে শূন্যতা আছে।
শূন্য হওয়া আসনগুলোতে উপনির্বাচন করতে ইতোমধ্যে মনোনয়ন ফরম বিতরণ করেছে আওয়ামী লীগ। ৫টি আসনের বিপরীতে নৌকার টিকিট পেতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১৪১ জন প্রার্থী।
এ বিষয়ে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, দলের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং গ্রহণযোগ্যতা আছে এমন ব্যক্তিরাই চূড়ান্ত মনোনয়নে এগিয়ে থাকবেন।






মন্তব্য