৩২ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

  • অনলাইন
  • মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ১২:০৭:০০
  • কপি লিঙ্ক

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা তৎকালীন জেলা প্রশাসকসহ (ডিসি) ৩২ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

আজ সোমবার (২৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার সিনিয়র সচিব মো. এহছানুল হক এসব প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, এ কর্মকর্তাদের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং যেহেতু সরকার জনস্বার্থে তাদেরকে সরকারি চাকরি হতে অবসর প্রদান করা প্রয়োজন মর্মে বিবেচনা করে; সেহেতু সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারার প্রদত্ত ক্ষমতাবলে সরকারি চাকরি হতে অবসর প্রদান করা হয়েছে।

বিধি অনুযায়ী এ কর্মকর্তারা অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন।

বাধ্যতামূলক অবসরে যাওয়া যুগ্মসচিব পদমর্যাদার এ কর্মকর্তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) হিসেবে কর্মরত ছিলেন।

বাধ্যতামূলক অবসরে যাওয়া কর্মকর্তারা হলেন—গোপাল চন্দ্র দাশ (৬৯২৩), এস এম ফেরদৌস (৬৯১৮), এস এম আব্দুল কাদের (৬৯১৬), আলী আকবর (৬৯১২), মাহমুদুল কবীর মুরাদ (৬৮৯৯), সারওয়ার মুর্শেদ চৌধুরী (৬৮৯৬), সৈয়দা ফারহানা কাউনাইন (৬৮৯৪), ড. মোহাম্মদ হেলাল হোসেন (৬৮৮৯), আনার কলি মাহবুব (৬৮৮৬), সুলতানা পারভীন (৬৮৮৪), নাজিয়া শিরিন (৬৮৭৪), মতিউল ইসলাম চৌধুরী (৬৮৭১), মাসুদ আলম ছিদ্দিক (৬৮৬৫), এস এম অজিয়র রহমান (৬৮৬৩), মো. ওয়াহিদুজ্জামান (৬৮৫৮), শহিদুল ইসলাম (৬৮৫০), সরোজ কুমার নাথ (৬৮৪১), জসিম উদ্দিন (৬৮১১), আব্দুল আহাদ (৬৮০৬), কামাল হোসেন (৬৮০১), এ কে এম মামুনুর রশিদ (৬৭৮২), অঞ্জন চন্দ্র পাল (৬৭৭৮), ইলিয়াস হোসেন (৬৭৫০), মিজানুর রহমান (৬৭৩৭), এ জেড এম নুরুল হক (৬৭৩৩), কাজী আবু তাহের (৬৭৩১), মো. শাহরিয়ার (৬৬৯৪), দাউদুল ইসলাম (৬৬৮১), মঈনউল ইসলাম (৬৬৪৬), আসলাম হোসেন (৬৬৪৪), আবুল ফজল মীর (৬৬৪০) ও মাজেদুর রহমান খান (৬৬৩৯)।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য