চরভদ্রাসনে জাতীয় পল্লি উন্নয়ন দিবস-২০২৬ পালিত

  • নুরুল ইসলাম, ফরিদপুর প্রতিনিধি:
  • বুধবার, ০৮ জুলাই ২০২৬ ০১:০৭:০০
  • কপি লিঙ্ক

"উন্নত পল্লি, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের চরভদ্রাসনে জাতীয় পল্লি উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে বিকেল ৪টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মাল্টিপারপাস হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। বিশেষ অতিথি ছিলেন চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সফর আলী, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান আলহাজ এ.কে.এম. নজরুল ইসলাম এবং উপজেলা বিএনপির আহ্বায়ক মো. অহিদুজ্জামান মোল্লাসহ বিএনপির নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ তালুকদার।

সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা তাপস শাখারী। এছাড়াও বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইমরান বিন ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেন, গ্রামের উন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। সমবায়ের মাধ্যমে খাদ্য উৎপাদন বৃদ্ধি, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করছে। তিনি দেশের কোনো জমি অনাবাদি না রেখে কৃষি উৎপাদন বৃদ্ধিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য