পে স্কেলে পেনশন বাড়ছে যে হারে

  • অনলাইন
  • বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ ০২:০১:০০
  • কপি লিঙ্ক

সরকারি চাকরিজীবীদের বড় সুখবর ‍দিল পে কমিশন। সভা সূত্র জানিয়েছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি পেনশনভোগীদের পেনশনের হারও উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধির সুপারিশ করা হচ্ছে।

যারা মাসে ২০ হাজার টাকার কম পেনশন পান, তাদের পেনশন দ্বিগুণ বৃদ্ধি পাবে, অর্থাৎ ১০০ শতাংশ। ২০ থেকে ৪০ হাজার টাকা পেনশন পাওয়া পেনশনভোগীদের পেনশন ৭৫ শতাংশ বাড়বে, এবং যারা ৪০ হাজার টাকার বেশি পেনশন পান, তাদের পেনশন ৫৫ শতাংশ বৃদ্ধি পাবে।

আজ বুধবার নবম জাতীয় পে স্কেল নিয়ে পূর্ণ কমিশনের সভায় এসব সুপারিশ করেন কর্মকর্তারা।

এতে বলা হয়, ৭৫ বছরের বেশি বয়সী পেনশনভোগীদের জন্য চিকিৎসা ভাতা ১০ হাজার টাকার পরামর্শ দেওয়া হয়েছে, যেখানে সাধারণত ৮ হাজার টাকা চিকিৎসা ভাতা দেওয়া হয়। ৫৫ বছরের কম বয়সীদের জন্য ৫ হাজার টাকার চিকিৎসা ভাতার সুপারিশ করা হচ্ছে।

এদিকে নবম পে স্কেল নিয়ে চূড়ান্ত হওয়া সুপারিশ নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়ে যাচ্ছেন কমিশনের সদস্যরা। 
বিকেল পাঁচটায় প্রধান উপদেষ্টার কাছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বেতন কমিশনের প্রতিবেদন তুলে ধরবে। সুপারিশ জমা দেয়ার সময় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদও উপস্থিত। 

কমিশনের প্রতিবেদন তৈরির ক্ষেত্রে অনলাইনে জরিপের মাধ্যমে ২ লাখ ৩৬ হাজার অংশগ্রহণকারী মতামত দিয়েছেন। মূল্যস্ফীতি, জীবনমানসহ বিভিন্ন বিষয়ে তাঁদের মতামত বিবেচনায় নিয়েছে বেতন কমিশন।

চলতি ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আংশিক বেতনকাঠামো বাস্তবায়নের সুপারিশ করছে। এটি পুরো মাত্রায় কার্যকর হবে ২০২৬–২৭ অর্থবছরের প্রথম দিন অর্থাৎ আগামী ১ জুলাই থেকে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য