গাইবান্ধা জোড়া হত্যাকান্ড : তিন জনের ফাঁসির দন্ডাদেশ

  • নিজস্ব প্রতিবেদক
  • বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২০ ১০:৫২:০০
  • কপি লিঙ্ক

গাইবান্ধার সুন্দরগঞ্জে জোড়া হত্যাকান্ডের দায়ে তিন জনের ফাঁসির দন্ডাদেশ দিয়েছে গাইবান্ধার জেলা ও দায়রা জজ আদালত । 

দন্ডপ্রাপ্তরা হলেন আবুল হোসেন,হাফিজার রহমান ও আজিজল হোসেন।দন্ডপ্রাপ্তদের মধ্যে আবুল হোসেন মারা গেছেন ।অপর তিন আসামীকে খালাস দেয়া হয়। 

গাইবান্ধার পাবলিক প্রসিকিউটর শফিকুর রহমান শফিক জানান,২০১৬ সালেরর ১২ ই ডিসেম্বর সুন্দরগঞ্জ উপজেলার পুরবো জিনিয়া গ্রামে আবুল হোসেনের সাথে প্রতিবেশি মফিজল হকের মধ্যে জমি নিয়ে দ্বন্দ্ব হয়।

 জমির পাকা ধান যাতে কাটতে না পারে সেজন্য সেখানে আবুল হোসেন ও তার স্বজনরা ধানের জমিতে বিদ্যুতের তার ছড়িয়ে রাখে। দ্বন্দ্বের জের ধরে ওই দিন প্রতিপক্ষ মফিজল হক সহ তার লোকজন নিয়ে বিবাদমান জমিতে ধান কাটতে যায়।এতে বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই তসলিম উদ্দিন ও মর্জিনা বেগমের মৃত্যু হয়। 

এব্যাপারে নিহতের স্বজন মফিজল হক বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় ৬ জনকে আসামী করে মামলা দায়ের করেন।দীঘর্দিন তদন্তের পর সুন্দরগঞ্জ থানার এসআই সারোয়ার্দী ৬ জনের বিরুদ্ধে আদালতে চাজশীট দাখিল করেন । 

দীঘদিন স্বাক্ষ প্রমান শেষে বিষয়টি প্রমানিত হলে আজ সকালে গাইবান্ধার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দীলিপ কুমার ভৌমিক এ্ রায় প্রদান করেন ।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য