নেশার টাকা না পেয়ে মাকে পিটিয়ে হত্যা : ছেলের মৃত্যুদন্ডাদেশ 

  • গাইবান্ধা প্রতিনিধি ঃ
  • বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১ ১১:৫৭:০০
  • কপি লিঙ্ক

নেশার টাকা না পেয়ে গাইবান্ধায় মাকে পিটিয়ে হত্যা মামলায় ছেলে জিয়াউল হককে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। আজ দুুপুরে জেলা দায়রা জজ আদালতের বিচারক দীলিপ কুমার ভেীমিক এ রায় দেন।

মামলার বিবরনে জানা যায়, গত ২০১৮ সালের ১২ জুন বিকালে সদর উপজেলার শিবপুর গ্রামের নুরুল ইসলাম খন্দকারের ছেলে জিয়াউল হক তার ছোট ভাই জোবায়ের খন্দকারের কাছে নেশার টাকা দাবী করে । টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে তাকে মারধর করে জিয়াউল।
 
এ সময় তার বৃদ্ধা মা জোহুরা বেগম বাধা দিতে গেলে তাকে ক্রিকেট খেলার ব্যাট দিতে মাথায় আঘাত করে জিয়াউল। গুরুত্বর আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে ওই দিন রাতে মারা যান জোহুরা বেগম। এ ঘটনার পরদিন জিয়াউলের বাবা বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ শুনানী শেষে বিচারক আজ এ রায় দেন ।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য