ঢাকার পাঁচ স্থানে হচ্ছে করোনা ফিল্ড হাসপাতাল

  • অনলাইন
  • শুক্রবার, ০৯ জুলাই ২০২১ ০৮:২৭:০০
  • কপি লিঙ্ক

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা কনভেনশন সেন্টার ও পুলিশ কনভেনশন সেন্টার হলসহ ঢাকার পাঁচটি স্থানকে করোনা ফিল্ড হাসপাতাল করার পরিকল্পনা নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। শুক্রবার মন্ত্রণালয় সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে।

এর আগে গত বুধবার স্বাস্থ্য অধিদফতর আয়োজিত ভার্চুয়াল বুলেটিনে অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেছিলেন, ‘আমাদের যেসব হাসপাতালে করোনার চিকিৎসা দেওয়া হচ্ছে, সেই হাসপাতালগুলোতে কীভাবে শয্যার সংখ্যা বাড়ানো যায়, জনবল কীভাবে পুনঃবণ্টন করা যায়, আমরা সেদিকে মনোযোগ দিয়েছি। এর বাইরে ফিল্ড হাসপাতাল করা যায় কি না, সে বিষয়টি আমরা যাচাই-বাছাই করছি। প্রয়োজন হলে ফিল্ড হাসপাতাল করব।’

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য