সদরপুরে ভেজাল গো-খাদ্য উৎপাদনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

  • নিজস্ব প্রতিবেদক, সদরপুর :
  • বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬ ০২:০২:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুর জেলার সদরপুরে ভেজাল গো-খাদ্য উৎপাদনের দায়ে এক দোকানিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সাড়ে সাতরশি বাজারে অভিযান চালিয়ে মেসার্স সদরপুর পোল্ট্রি ফিডের স্বত্বাধিকারী মোঃ দেলোয়ার হোসেন (৫০)-কে মৎস্য খাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০ অনুযায়ী এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সব্যসাচী মজুমদার, সদরপুর থানার এসআই আসাদুজ্জামান রিপন ও সঙ্গীয় ফোর্স।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সব্যসাচী মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাড়ে সাতরশি বাজারে ভেজাল গো-খাদ্য তৈরির তথ্য পেয়ে অভিযান চালানো হয়। সরেজমিনে গিয়ে দেখা যায়, ভিটামিন ও ক্যালসিয়ামের নামে নিম্নমানের চুন পাউডার ও ভ্যানিলা ফ্লেভার মিশিয়ে দোকানের ভেতরেই মেয়াদোত্তীর্ণ গো-খাদ্য প্রস্তুত করা হচ্ছিল। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব ভেজাল পণ্য জব্দ করে ধ্বংস করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া বলেন, সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ভেজাল গো-খাদ্যের মাধ্যমে ক্ষতিকর উপাদান পরোক্ষভাবে মানবদেহে প্রবেশ করতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য