ফরিদপুরের সদরপুর উপজেলায় মহান বিজয় দিবস–২০২৫ যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও ধর্মীয় পরিবেশে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন মসজিদ ও উপাসনালয়ে দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়।
এরই ধারাবাহিকতায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে দেশব্যাপী আয়োজিত “বিজয়ের গুরুত্ব ও তাৎপর্য” শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে সদরপুর উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে কুরআন খতম, আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০টায় সদরপুর উপজেলা ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. রেজাউল করিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদরপুর উপজেলা মুফতী বোর্ডের সভাপতি ও সদরপুর সরকারি কলেজ মসজিদের পেশ ইমাম মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী, বাবুরচর রহমানিয়া মাদরাসার মুহতামিম ও বাবুরচর বাজার জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্জ মাওলানা আব্দুল লতিফ, ভাষাণচর ইমামউদ্দিন খান মাদরাসার সুপার কারী আক্কাছ আলী এবং সতেররশি আয়েশা সিদ্দিকা শিশু একাডেমি মাদরাসার মুহতামিম মুফতী ইমদাদুল্লাহ নায়ীম।
বক্তারা ইসলামের দৃষ্টিতে বিজয়ের প্রকৃত অর্থ, স্বাধীনতার মূল্যবোধ এবং তা রক্ষায় করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। আলোচনা শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত, দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মুনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের আওতাধীন মডেল কেয়ারটেকার, বিভিন্ন রিসোর্স সেন্টারের কেয়ারটেকার, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




.jpg)

মন্তব্য