৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
মঙ্গলবার বিকেলে আলফাডাঙ্গা উপজেলা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাবেক সোনালী ব্যাংক চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুর-১ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ভিপি সামসুদ্দিন মিয়া ঝুনু বলেন, "গণতন্ত্র ফিরিয়ে আনতে ছাত্র জনতা রাজপথে আন্দোলন করে বিগত অবৈধ সরকারের পতন ঘটাতে সক্ষম হয়েছিল। তাদের আমলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশাহারা। জনগণের ভোটাধিকার বঞ্চিত করেছিল। তিনি আরো বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠাই তাদের প্রধান লক্ষ্য।তিনি বিশ্বাস করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে অতি দ্রুত নির্দলীয় এ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকন, বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান বাবু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি কামরুজ্জামান দাউদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরুল হাসান, উপজেলা শ্রমিক দলের সভাপতি এসএম মাহমুদুল হাসান ইয়াদ, পৌর শ্রমিক দলের সভাপতি কায়েম শিকদারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতারা।






মন্তব্য