গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ওপেন হাউজ ডে ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৮ ফেব্রুয়ারি সোমবার বেলা ১২ টায় টুঙ্গিপাড়া থানায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে টুঙ্গিপাড়া থানার ওসি এএফএম নাসিম’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নিহাদ আদনান তাইয়ান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, নবনির্বাচিত পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইলিয়াস হোসেন, আওয়ামী লীগ নেতা এমদাদুল হক মুন্সী, ভাইস চেয়ারম্যান অসীম কুমার বিশ্বাস প্রমুখ।






মন্তব্য