ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল,খেলার রাজা ফুটবল এ প্রতিপাদ্য কে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় ঈদ-উল-আযহা উপলক্ষে বিশেষ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ জুন) বিকালে উপজেলার বানা ইউনিয়নের বানা অঞ্চলে একমাত্র শিক্ষাপীঠ ঐতিহ্যবাহী বানা এম.এ মজিদ উচ্চ বিদ্যালয় মাঠে আমরা বানার সন্তান(আবাস) নামক সংগঠনের উদ্যোগে এ বিশেষ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
এ বিশেষ প্রীতি ম্যাচে মুখোমুখি হয় ঢাকাস্থ বানা ফুটবল একাদশ বনাম স্থানীয় বানা ফুটবল একাদশ।তুমুল লড়াইয়ের এ বিশেষ প্রীতি ম্যাচে ঢাকাস্থ বানা ফুটবল একাদশ স্থানীয় বানা ফুটবল একাদশকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
এ বিশেষ প্রীতি ম্যাচটি পরিচালনা করেন তৎকালীন নামকরা ফুটবল খেলোয়াড় মো. আকরাম হোসেন।
এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক, শিক্ষানুরাগী, রাজনৈতিক ব্যক্তিত্ব শেখ মোহাম্মদ মাসউদ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "খেলাধুলা শুধু শরীর চর্চা বা বিনোদনের মাধ্যম নয়, এটি একটি শক্তিশালী শিক্ষা ব্যবস্থা যা শৃঙ্খলা, সহনশীলতা ও নেতৃত্বগুণ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমন একটি আয়োজনের মাধ্যমে আয়োজক কমিটি সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে।"
তিনি আরও বলেন, "সমাজে শান্তি প্রতিষ্ঠা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনার জন্য তরুণ সমাজকে নৈতিক পথে পরিচালিত করা জরুরি। তরুণদের এমনভাবে গড়ে তুলতে হবে যেন তারা ভবিষ্যতে দেশের নেতৃত্ব দিতে পারে এবং জাতির কারিগর হয়ে উঠতে সক্ষম হয়। আমরা এই তরুণদের নিয়েই একটি উন্নত, শান্তিপূর্ণ ও আদর্শ রাষ্ট্র গঠনের পথে এগিয়ে যেতে চাই।"
মো.নজরুল ইসলাম সেলিমের সভাপতিত্বে ও মো.হাসান শেখের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন,
বিশেষ অতিথি বোয়ালমারী আল হাসান দাখিল মাদ্রাসার সুপার মাওলানা এমএ কুদ্দুস, আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবির, বিশিষ্ট ব্যবসায়ী জুলফিকার হোসেন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো.লিয়াকত বিশ্বাস, বানা ইউনিয়ন যুবদলের সভাপতি মো. খোকন শেখ, ডাক্তার দেলোয়ার হোসেন, সেলিম হোসেন প্রমুখ।
খেলার সভাপতি নজরুল ইসলাম সমাপনী বক্তব্যে বলেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঈদ পরবর্তী সময়ে বানার এলাকার সুধী সমাজ ও জনসাধারন কে বিনোদনের লক্ষ্যে এক প্রিতি ফুটবল খেলার আয়োজন করা হয়।
তিনি আরো বলেন, সামাজিক সচেতনতার পাশাপাশি যুবকদের মাদকাসক্ত ও জুয়ার আসর থেকে ফেরাতে খেলাধুলার মাধ্যমে সবাইকে একসাথে কাজ করতে হবে।
খেলায় ধারা বর্ণনায় ছিলেন মো. লিয়াকত বিশ্বাস ও শেখ নজরুল ইসলাম সেলিম। উৎসবমুখর পরিবেশে স্থানীয় তরুণদের ব্যাপক অংশগ্রহণে মাঠজুড়ে ফিরে আসে উচ্ছ্বাস।
সবশেষে এ খেলায় শ্রেষ্ঠ খেলোয়ারসহ চ্যাম্পিয়ন ও রানার আপ দালের মধ্যে পুরস্কার দেওয়া হয়েছে।






মন্তব্য