ভাঙ্গায় আ'লীগ পরিবারের দুই সন্তানের কুকীর্তির প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন 

  • নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
  • সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ০২:০৪:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের শাহ মল্লিকদী গ্রামের মুক্তিযোদ্ধা আবদুল আজীজ টুকু মোল্লা পরিবারের দুই সন্তানের সন্ত্রাসী কার্যক্রম, জুলুম অত্যাচার ও কুকীর্তির প্রতিবাদে বিক্ষোভ প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করছে এলাকাবাসী। 

রোববার দুপুরে নারী পুরুষ বৃদ্ধবনিতার উপস্থিতিতে পীরেরচর গ্রামীণ সড়কে প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন কর্মসূচিতে অংশ গ্রহনকারী বিভিন্ন বক্ত্যারা অভিযোগ করে বলেন, গত আওয়ামী লীগ সরকারের সময়ে মুক্তিযোদ্ধা আবদুল আজীজ টুকু মোল্লার ছেলে জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি ফয়সাল মোল্লা ও তার ভাই ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মনি মোল্লা ক্ষমতার দাপটে সন্ত্রাসী চাঁদাবাজী দস্যুতা, মাদক কারবারি হিসেবে সাধারণ মানুষের কাছে আতঙ্কিত নাম হিসাবে পরিচিত ছিল।

গ্রামের লতিফ মুন্সী ও দেলোয়ার মুন্সীকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে জখম করে। মামলা হলেও আওয়ামী লীগের রাজনৈতিক নেতাদের পাশে থেকে প্রভাব খাটিয়ে মামলা তুলে নিতে বাধ্য করা হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর ফয়সাল মোল্লা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পরও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য পরিচয়ে বিবিধ অসামাজিক কার্যকলাপের এতটুকু তারা পিছিয়ে নেই। তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ালে হুমকি ধামকির পাশাপাশি গ্রামের অসহায় ও নীরহ লোকজনের উপর কখনও হামলা চালায় কখনও তাদেরকে ষড়যন্ত্রমূলক মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে অনৈতিক উদ্দেশ্য হাসিল করে থাকে। পিতা মুক্তি যোদ্ধা। 

এ কারণে আওয়ামী লীগের ১৭ বছর সাবেক এমপি কাজী জাফর উল্লাহ ও নিক্সন চৌধুরীর কর্মী হিসেবে দুই ভাই আবুল ফয়সাল মোল্লা ও মনি মোল্লা এলাকায় আধিপত্য বিস্তার ছড়িয়ে মাদকের বিশাল নেটওয়ার্ক তৈরি করে যুব সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে বলে অভিযোগ করেন বক্তারা। মানববন্ধনে রুবেল মোল্লা, ইকরাম মোল্লা, মাহাবুব ও তৈয়ব মুন্সী প্রমুখ উপস্থিত ছিলেন। 

এ বিষয়ে মুক্তি যোদ্ধা আব্দুল আজীজ টুকু মোল্লা বলেন, আমার পরিবার আওয়ামী লীগের রাজনীতি করে এটা সত্য। কিন্তু আমার দুটি ছেলের বিরুদ্ধে আনীত অভিযোগ গুলো সত্য নয়।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য