সালথার সোনাপুরে নৌকার উঠান বৈঠক জনসমূদ্রে পরিনত

  • সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
  • শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩ ০৪:১২:০০
  • কপি লিঙ্ক

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থীর পক্ষে অনুষ্ঠিত নির্বাচনী উঠান বৈঠক জনসমূদ্রে পরিনত হয়েছে। 

শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় ইউনিয়নের মোন্তার মোড়ে  এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগ নেতা আবু মোল্যার সভাপতিত্বে নৌকার নির্বাচনী উঠান বৈঠকে ভোট চেয়ে বক্তব্য রাখেন, ফরিদপুর-২ আসনের আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরী এমপি। 

আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগের প্রবীন নেতা ইমামুল হোসেন তারা মিয়া, এ্যাড. হাবিবুর রহমান, সোনাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজ মোল্যা, আওয়ামী লীগ নেতা সাহাদৎ ডাক্তার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, যুবলীগ নেতা ফরহাদ মোল্যা, কৃষকলীগের সাধারণ সম্পাদক আমিন খন্দকার প্রমূখ 

এসময় ইউনিয়নের হাজার হাজার নৌকার কর্মী ও  সমর্থক উপস্থিত ছিলেন।

উঠান বৈঠক লাবু চৌধুরী বলেন,   নৌকা মার্কা বঙ্গুবন্ধু শেখ মুজিবুর রহমানের মার্কা। নৌকা মার্কা  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মার্কা। নৌকার মার্কা উন্নয়নের মার্কা। নৌকা মার্কায় ভোট দিলে দেশে শান্তি বিরাজ করবে। এসময় তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট কামনা করেন।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য