চরভদ্রাসন- সদরপুর ঐক্য ফোরামের নতুন সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক হুসনুল বারী

  • মিজানুর রহমান, ঢাবি প্রতিনিধি:
  • শনিবার, ১৫ এপ্রিল ২০২৩ ০২:০৪:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুর জেলার  চরভদ্রাসন-সদরপুর উপজেলার  সমন্বয়ে গঠিত  ঐক্য ফোরামের ৭ সদস্যের নতুন আংশিক কমিটির আত্মপ্রকাশ ঘটে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হন সদরপুরের  জিল্লুর রহমান ও সাধারণ সম্পাদক হিসেবে চরভদ্রাসন উপজেলার হোসনুল বারী। 

বাকিদের মধ্যে সাংগঠনিক সম্পাদক হিসেবে এম এ রাজ্জাক, প্রচারও প্রকাশনা  সম্পাদক  এ. কে. এম. খায়রুল বাশার,  আইন বিষয়ক সম্পাদক - শামীমা জাহান তুলি, অর্থ বিষয়ক  সম্পাদক- আশরাফুল আলম এবং দপ্তর সম্পাদক - মামুনুর রহমান এর নাম ঘোষণা করা হয়। 

ঢাকার এলিফ্যান্ট রোড সংলগ্ন স্টার কাবাব হোস্টেল এন্ড রেস্টুরেন্টে ইফতার উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে  প্রায় দের শতাধিক মানুষের উপস্থিতিতে এই কমিটি ঘোষণা হয়। এ সময় উভয় উপজেলার বিভিন্ন গণ্য মান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। গত বছরের মে মাসে একটি  আহ্বায়ক কমিটির মাধ্যমে সংগঠনটি যাত্রা শুরু  করে। তখন থেকেই সংগঠনটি তার গতিশীলতা ধরে রাখতে সক্ষম হয়।  

উল্লেখ্য যে অতি অল্প সময়ের মধ্যে সংগঠনটি বিভিন্ন সামাজিক কার্যক্রমের মাধ্যমে সদরপুর - চরভদ্রাসন উপজেলা বাসীর দৌড় গোড়ায় পৌঁছাতে সক্ষম হয়। 

গত বছর থেকে আহ্বায়ক কমিটির উদ্যোগে যে সকল কার্যক্রম পরিচালিত হয় তা হলো-  ১) সিলেটে বন্যায় বানভাসী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ। 

২) অসহায় দুঃস্থ রোগীদের আর্থিক অনুদান।

৩) সরকারি মেডিকেলে চান্সপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের (লেখাপড়া শেষ করা পর্যন্ত ) বৃত্তি প্রদান।

৪) বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত মেধাবী ছাত্র-ছাত্রীদের আর্থিক অনুদান।

সভাপতি জিল্লুর রহমান জানান, সকলের আন্তরিক প্রচেষ্টা ও সার্বিক সহযোগিতা নিয়ে সংগঠনকে আরো বেগবান করতে চান। সামনের কর্ম পরিকল্পনা হিসেবে  আগামী শীতে দুঃস্থ অসহায়  মানুষের জন্য কম্বল বিতরণ হবে বলে জানান তিনি। এছাড়াও শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, স্কুল- কলেজে কুইস প্রতিযোগিতাসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। 

সংগঠনের নব কমিটির সাধারণ সম্পাদক হুসনুল বারী বলেন, আমরা সদরপুর- চরভদ্রাসন  উপজেলার সকলকে একটি প্লাটফর্মে আনতে চাই। যে প্লাটফর্মটি দুস্থ অসহায় মানুষের সহযোগী হিসেবে পাশে থাকতে পারে। মানুষের কল্যাণ আমাদের একমাত্র লক্ষ্য।

উপস্থিতি সকলে সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন সেই সাথে পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন। উক্ত অনুষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মত।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য