দুস্থদের মাঝে মানবসেবা ও রক্তদান ফাউন্ডেশন ফরিদপুর" এর ঈদের খাদ্য সামগ্রী বিতরণ 

  • আবু নাসের হুসাইন, ফরিদপুর:
  • শনিবার, ১৫ এপ্রিল ২০২৩ ০২:০৪:০০
  • কপি লিঙ্ক

"মানবসেবা ও রক্তদান ফাউন্ডেশন ফরিদপুর"এর সদস্যদের নিজ অর্থায়নে শতাধিক দুস্থ মানুষের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকাল চারটার সময় "মানবসেবা ও রক্তদান ফাউন্ডেশন" এর স্বেচ্ছাসেবীরা ফরিদপুর শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে এ সামগ্রী বিতরণ করেন।

তাদের ঈদ সামগ্রীর মধ্যে ছিল ৫০০ গ্রাম সয়াবিন তেল, ৫০০ গ্রাম পোলাওর চাল, ৫০০ গ্রাম চিনি, এক প্যাকেট সীমাই, ৫০ গ্রাম গুড়া দুধ এবং আড়াইশো গ্রাম মুড়ি। 

"মানবসেবা ও রক্তদান ফাউন্ডেশন ফরিদপুর" তাদের অন্যতম প্রধান কার্যক্রম রক্তদানে মানুষকে উৎসাহিত করার পাশাপাশি, সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে থাকে। তাদের সংগঠনের এক স্বেচ্ছাসেবী ইফতার পরবর্তী আলোচনায় বলেন, আমাদের আজকের ঈদ সামগ্রী বিতরণের অন্যতম উদ্দেশ্য হল সমাজের বিত্তশীলদেরকে অভাবীদের পাশে দাঁড়াতে উৎসাহিত করা এবং প্রতিটি স্বেচ্ছাসেবী ভাই ও বোনকে ত্রাণ বিতরণের উদ্যোগ নেওয়ার জন্য মানসিকভাবে তৈরি করা। যাতে করে তারা লজ্জাকে পাস কাটিয়ে, ভয়কে জয় করে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্যোগ গ্রহণ করার সাহস পায়।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য