ফরিদপুরের সদরপুরে বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ অনুসারে স্পট ডিলিং লাইসেন্স বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা নির্বাহী অফিসার মো. আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল চন্দ্র দাস, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান শিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা।
আরও উপস্থিত ছিলেন ওসি তদন্ত শহিদুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সমির বৈদ্য, ঢেউখালি ইউ,পি চেয়ারম্যান মিজানুর রহমান সহ বিভিন্ন দফতরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন ব্যবসায়ীদের মাঝে স্পষ্ট ডিলিং লাইসেন্স বিতরণ করা হয়।






মন্তব্য