মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: লাবু চৌধুরী এমপি

  • আবু নাসের হুসাইন, সালথা:
  • শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩ ১১:০২:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুর-২, আসনের সংসদ সদস্য ও কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী বলেছেন, মাদকমুক্ত সমাজ গড়তে যুবকদের খেলাধুলার বিকল্প নেই। সেজন্য  শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোযোগ দিতে হবে। প্রতিটি অভিভাবক তার সন্তানের দিকে লক্ষ্য রাখা উচিত, তার সন্তান কি করে কোথায় যায়। কোনভাবেই যেন আপনার সন্তান মাদকে আসক্ত না হয়। তাই আপনাদের ছেলে-মেয়েকে খেলাধুলা করার জন্য সুযোগ করে দিবেন। তাহলেই আমাদের তরুণদের ভবিষ্যৎ ভালো হবে।

শনিবার (১১ ফ্রেব্রুয়ারি) ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী মুরুটিয়া আলহাজ্ব মো. আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তার হোসেন শাহিন, সহকারী পুলিশ সুপার ও নগরকান্দা সার্কেল মো. আসাদুজ্জামান শাকিল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান মো. আফছার উদ্দিন, নগরকান্দা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আজাদ হোসেন, উপজেলা যুবলীগের সাংগঠণিক সম্পাদক মো. বাদল হোসেন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য