সদরপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপিত

  • সদরপুর অফিস:
  • বুধবার, ০৫ অক্টোবর ২০২২ ০১:১০:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের সদরপুরে জাতীয় কন্যাশিশু দিবস ২০২২ উদযাপিত হয়েছে। “শেখ হাসিনা বারতা, নারী পুরুষ সমতা” প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার সকালে উপজেলা দরবার হলে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা প্রশাসন ও মহিলা দপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন- উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান।

এ সময় স্বাগত বক্তব্য রাখেন- মহিলা বিষয়ক কর্মকর্তা মো. শহীদুল ইসলাম। আরও বক্তব্য রাখেন- সমাজসেবা অফিসার কাজী শামীম আহমেদ, মৎস্য কর্মকর্তা এস.এম মাহমুদুল হাসান, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল মালেক মিয়া, নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী শাহিদা বেগম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন 

 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য