সদরপুরে দুর্বৃত্তদের হামলায় আহত ২

  • সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
  • রবিবার, ০২ অক্টোবর ২০২২ ০২:১০:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের সদরপুরের কৃষ্ণপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ধারাল অস্ত্রের আঘাতে হোসেন মতুব্বর (২৫) ও মিজানুর রহমান ফকির (২২) নামের ২ যুবক গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। 

আহতদের সদরপুর হাসপাতালে ভর্তির পর হোসেন মতুব্বরের অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

জানা গেছে, শুক্রবার দিবাগত রাত অনুমান ১১ টায় হোসেন মাতুব্বর হাটকৃষ্ণপুর বাজার থেকে মোটর সাইকেলে বাড়ি যাওয়ার পথে যাত্রাবাড়ি আকবর খাঁর বাড়ির সামনে পৌঁছালে একদল দুর্বৃত্ত তাকে কুপিয়ে আহত করে। সে যাত্রাবাড়ি গ্রামের মৃত জব্বার মাতুব্বরের ছেলে। 

অপরদিকে উক্ত ঘটনাকে কেন্দ্র করে যাত্রাবাড়ি গ্রামের খবির ফকিরের ছেলে মিজানুর রহমান ফকির (২২) হাটকৃষ্ণপুর বাজারে গেলে, প্রতিপক্ষের লোকজন তাকে কৃষ্ণপুরস্থ সদরপুর স্ট্যান্ডে শনিবার সকাল অনুমান ৮টায় কুপিয়ে আহত করে। এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। যে কোন সময় বড় ধরণের সংঘর্ষের আশঙ্কা করছে এলাকাবাসি। 

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার জানান,  সংঘর্ষ এড়াতে কৃষ্ণপুর বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য