সাতকানিয়ায় দুই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত

  • অনলাইন
  • সোমবার, ০৭ ফেব্রুয়ারী ২০২২ ১২:০২:০০
  • কপি লিঙ্ক

চট্টগ্রামের সাতকানিয়ায় ইউপি নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ভোটকেন্দ্রে ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দুটি কেন্দ্রের ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন।

সোমবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার খাগরিয়া উনিয়নের ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের দুই কেন্দ্রে ভোট স্থগিত করা হয়।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু তালেব মণ্ডল এ তথ্য নিশ্চিত কের বলেন, আজ সোমবার সকালে গণিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খাগরিয়া ইউনিয়ন পরিষদ কেন্দ্রের ভোট বন্ধ করা হয়েছে। দুই কেন্দ্রের ভোটের সরঞ্জাম ফেরত নিয়ে যাওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য