সদরপুরে সড়ক দুর্ঘটনায় আহত কামালের জন্য দোয়া চেয়েছে বন্ধু মহল

  • তানভীর তুহিন, নিজস্ব প্রতিনিধিঃ
  • বুধবার, ০৮ ডিসেম্বর ২০২১ ১২:০৭:০০
  • কপি লিঙ্ক
ফরিদপুর সদরপুরে গত ৫ ডিসেম্বর রবিবার বিকাল ৫ টার দিকে কালিখোলা মোড়ে প্রশিকা অফিসের সামনে মোটরসাইকেল ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে এক মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী কামাল হোসেন (২৭) নামের এক যুবক মর্মান্তিক ভাবে জখম হন। ঘটনাস্থল থেকে জানা যায়, সতেররশি গ্রামের মান্নান মাস্টারের ছেলে কামাল হোসেন সদরপুর থেকে আটরশির অভিমুখে যাচ্ছিলেন, এবং বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা নসিমন গাড়ী সামনে থাকা একটি অটো ভ্যান কে ওভারটেকিং করতে গিয়ে আচমকা কামালের লেনে ঢুকে পড়ে প্রচন্ড বেগে মোটরসাইকেল সাথে সংঘর্ষ বাঁধায়। এই সংঘর্ষে মোটরসাইকেল আরোহী কামাল মারাত্মক ভাবে আহত হন। তার মাথায় থাকা হেলমেটটি ভেঙ্গে যায় এবং মাথা ফেটে নাক-মুখ দিয়ে রক্ত পরা শুরু হয়। এতে ঘটনাস্থলেই সে জ্ঞান হারিয়ে ফেলে । তাকে প্রথমে আটরশি বিশ্ব জাকের মঞ্জিল হাসপাতালে নেওয়া হয়, এর পর সদরপুর সরকারি হাসপাতালে এনে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহত কামালের অবস্থার অবনতি ঘটলে ফরিদপুর থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার প্রথম একটি অপারেশন করা হয় এবং তার শরীরে পর্যাপ্ত রক্ত দেওয়া হয়েছে, তবে অবস্থা এখন পর্যন্ত অপরিবর্তিত। রিপোর্টে মাথায় ২০-২৫ টি ফ্রাকচার দেখা গেছে। মাথায় মারাত্মক আঘাতের ফলে ব্রেইন থেতলে যায় এতে আপাতত আর্টিফিশিয়াল ব্রেইন লাগানো হয়। এখনো জ্ঞান ফিরে আসেনি। কর্মরত ডাক্তারেরা জানিয়েছেন, ৯৬ ঘন্টার মধ্যে যদি জ্ঞান ফিরে না আসে তবে কি হবে বলা যাচ্ছে না। কামালের পরিবারের সাথে কথা হলে তারা জানান, অবস্থার কোন উন্নতি নেই, আপাতত ডাক্তারদের পর্যবেক্ষণে আছে। সকলের কাছে দোয়া চেয়েছেন তারা। তারা আরো জানান, ঘটনার সময় কামালের কাছে থাকা একটি ব্যাগে ৮০ হাজার টাকা ছিলো। সে ব্যাগটির সন্ধান এখনো মিলেনি। যদি কেও এই ব্যাগের সন্ধান পায় তবে ব্যাগটি ফিরিয়ে দিতে অনুরোধ করেছেন। ঘটনার বিষয়ে সদরপুর থানায় যোগাযোগ করা হলে তারা জানান, ঘটনাস্থল থেকে দুর্ঘটনায় কবলিত মোটরসাইকেল, হেলমেট এবং চাবি উদ্ধার করে সদরপুর থানায় আনা হয়েছে এছাড়াও নসিমন গাড়ীকেও জব্দ করে থানায় আনা হয়েছে । নসিমন চালক পালিয়ে যাওয়ায় মূল ঘটনার কারন এখনো জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। কামালের বন্ধু মহলের সাথে কথা হলে তারা জানান, কামালের কোন দোষ ছিলোনা, পুরোটাই নসিমন চালকের দোষ। ঘটনা যারা সরাসরি দেখেছে তারাই এটা জানিয়েছে। আমরা নসিমন চালকের বিচার দাবি করছি। বন্ধু মহলের পক্ষ থেকে কামালের জন্য আমরা কোরআন খতমের ব্যবস্থা করেছি এবং মসজিদে মসজিদে দোয়ার ব্যবস্থা করেছি। আমরা দেশবাসীর কাছে কামালের জন্য দোয়া চাচ্ছি যাতে আমাদের বন্ধু সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য