২৪ ঘন্টায় ফরিদপুর জেলা পুলিশের  অভিযান কার্যক্রম

  • আবু নাসের হুসাইন, ফরিদপুরঃ
  • বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১ ১১:০১:০০
  • কপি লিঙ্ক

গত ২৪ ঘন্টায় ফরিদপুর জেলায় মোট ২ টি মামলা রুজু করা হয়। ২ টি নিয়মিত মামলায় ৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া ফৌজদারী কার্যবিধি ১৫১ ধারায় ১ জন আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারী পরোয়ানা (ওয়ারেন্ট) মূলে  ১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। ট্রাফিক পুলিশ ৯ টি প্রসিকিউশন দেয় ও ৭ টি বিভিন্ন ধরনের গাড়ি আটক করে এবং ৩৮  হাজার ৭শ টাকা জরিমানা আদায় করে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ফরিদপুর জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

পুলিশ আরো জানায়,ফরিদপুর কোতয়ালী থানায় নিয়মিত মামলায় ৩ জন আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

বোয়ালমারী থানা পুলিশ কর্তৃক ১টি নিয়মিত মামলা রুজু করা হয়। এছাড়া বোয়ালমারী থানা পুলিশ  এলাকায় অভিযান পরিচালনা করে ফৌজদারী কার্যবিধি আইনের  ১৫১ ধারায় ১ জন আসামীকে গ্রেফতার করে।

মধুখালী থানা পুলিশ কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা মূলে একজন আসামীকে গ্রেফতার করা হয়।

চরভদ্রাসন থানা পুলিশ কর্তৃক ১টি নিয়মিত মামলা রুজু করা হয় এবং নিয়মিত মামলায় ১জন আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ তরিকুল ইসলাম জানান, ফ‌রিদপুর ট্রা‌ফিক পুলিশ কর্তৃক রুজু কৃত মামলার সংখ‌্যা - ৯টি, নিষ্প‌ত্তিকৃত মামলার সংখ‌্যা- ১৬ টি। আদায় কৃত জর‌মিানার প‌রিম‌ান- ৩৮ হাজার ৭শ টাকা।
আটক স‌ংখ‌্যা- মটর সাইকেল-৩ টি, ইজিবাইক-২টি, নসিমন- ২ টি ।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য