গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর দীননাথ উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি পরিক্ষার্থীদের মাঝে ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ শীর্ষক চলচিত্র প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান ২০২১-২০২২ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় এবং গোপলগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে সোমবার (২৭সেপ্টেম্বর) সকাল ১১টায় বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ব্যাংকার সুকদেব মন্ডল। সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার মুঈনুল ইসলাম। আলোচনা সভায় মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান ও ইতিহাস তুলে ধরে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সুশান্ত কুমার বিশ্বাস, সহ-প্রধান শিক্ষক দুলাল চন্দ্র বিশ্বাস, সহকারী শিক্ষক রবীন্দ্রনাথ দাস, অনুপম বিশ্বাস, সীমা বিশ্বাস, হেলেন রানী বিশ্বাস, প্রকাশ দাস, রাজীব বিশ্বাস, প্রকাশ বালা, চলন্তিকা বাড়ৈ, মুহাম্মদ আলাউদ্দিন প্রমুখ।






মন্তব্য