পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ফরিদপুরের সালথায় জাকের পার্টির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকাল ৪টায় উপজেলার সিংহপ্রতাপ গ্রামে সরোয়ার হোসেন বাচ্চু মিয়ার বাড়িতে এ সভার আয়োজন করেন উপজেলা জাকের পার্টি।
উপজেলা জাকের পার্টির সভাপতি মো. সরোয়ার হোসেন বাচ্চু মিয়ার সভাপতিত্বে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, উপজেলা জাকের পার্টির সহ-সভাপতি পাচু মোল্যা, সাধারণ সম্পাদক সাহিদ আলী সিকদার, সাংগঠণিক সম্পাদক আবুল হাচান সোনা মিয়া, মো. নুরুদ্দীন মোল্যা প্রমুখ। প্রস্তুতি সভায় দোয়া পরিচালনা করেন জেলা ওলামাফ্রন্টের সাধারণ সম্পাদক মাওলানা এনায়েত হোসেন।






মন্তব্য